না মানলেই জরিমানা ! কোন ক্ষেত্রে কত ? হতে পারে এফআইআর পর্যন্ত ! সতর্ক হন

Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated:02 September,2026 11:35 am (IST)

কলকাতা: পরিষ্কার পরিচ্ছন্ন শহর থেকে নগর কে না চায় ! এ এক স্বর্গীয় অনুভূতি বৈকি ! কিন্তু কল্লোলিনী কলকাতা সহ শহরতলির পুরো এলাকাগুলির অধিকাংশই অসহনীয় ,মাত্রাতিরিক্ত নোংরা-আবর্জনায় মোড়া ! রাজ্যে পালাবদলের পরে থেকেই পৌরসভার দায়িত্বভার নিজের কাঁধে তুলে নেওয়ার পরে থেকেই শহরের রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে প্রথম থেকেই কড়া নজরদারি চালাচ্ছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল।

এবার ১ সেপ্টেম্বর থেকে শহরকে আবর্জনা মুক্ত করতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকারের। পূর্বেই পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন যেখানে সেখানে থুথু ফেলা, প্রস্রাব করা, নোংরা আবর্জনা ফেলা, যেখানে সেখানে গাড়ি পার্কিং, যত্রতত্র বালি- সিমেন্ট ফেলে রাখা এই সমস্ত কিছুকে একটি পরিকাঠামোর আওতায় আনার জন্য। ঘোষণা অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে কার্যকর হয়ে গেল নতুন নিয়ম। উল্লেখিত কাজ গুলি করলেই এবার গুনতে হবে মোটা টাকার জরিমানা।

এক ঝলকে দেখে নেওয়া যাক কোন ক্ষেত্রে কত টাকা জরিমানা হতে চলেছে :
১) রাস্তায় থুথু ফেললে, এবার থেকে গুনতে হবে ১০০ টাকা।
২) প্রকাশ্যে মলত্যাগ এবং প্রস্রাব করলে জরিমানা ২০০ টাকা।
৩) যত্রতত্র আবর্জনা ফেললে জরিমানা ২০০ টাকা।
৪) নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করলে দিতে হবে ২০০ টাকা।

রাজ্যে কার্যকর হওয়া, এই নতুন নিয়ম গুলি সম্পর্কে এদিন সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানান মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান,” আমি আগেই বলেছিলাম, রাস্তাঘাট পরিষ্কার রাখতেই হবে। এতদিন যা চলত এখন আর চলবে না। এতদিন ধরে প্রচার করা হয়েছে । আজ থেকে আমরা রাস্তা অপরিষ্কারে জরিমানা চালু করলাম। একটা ন্যূনতম টাকা জরিমানা হিসেবে নেওয়া হবে। পথে থুথু ফেললে বা মল-মূত্র ত্যাগ করলে ১০০ থেকে ২০০ টাকা জরিমানা করা হবে।” তিনি আরও জানান, ” এমন টা ভাবার কারণ নেই যে আমরা সাধারণ মানুষের উপর জরিমানা চাপিয়ে টাকা আদায় করছি। সেটা আমাদের মূল লক্ষ্য নয়, মূল লক্ষ্য হল জনতাকে সচেতন করা। এ ধরনের শাস্তি হলে তবে মানুষ নিজে সচেতন হবে।”

অপরদিকে রাস্তার ধারে বেআইনিভাবে গাড়ি পার্কিং করে রাখা বা বাড়ি তৈরির সময় রাস্তায় বালি- সিমেন্ট-স্টোনচিপের মত নির্মাণ সামগ্রী বা আবর্জনা ফেলে রাখলেও তা জরিমানা হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রেও একই পরিমাণ জরিমানা দিতে হবে। পাশাপাশি ১২০ মাইক্রোনের নিচে প্লাস্টিক ব্যাগ অর্থাৎ যাতে পরিবেশ দূষিত হয় এমন ব্যাগ ব্যবহারের ক্ষেত্রেও দিতে হবে জরিমানা। তবে এই জরিমানা নগদে নয় নেওয়া হবে ডিজিটাল পদ্ধতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *