মেসিকে হারিয়ে সর্বকালের সেরা সেই রোনাল্ডোই ! ব্যালন ডি’অরের ইতিহাসে নতুন স্বীকৃতি CR7- এর !

যুগবীক্ষণ স্পোর্টস ডেস্ক : সর্বকালের সেরা কে মেসি না রোনাল্ডো? এই নিয়ে বিশ্বব্যাপী ফুটবলে বিতর্ক আজন্ম কাল ধরেই চলে আসছে ফুটবলপ্রেমীদের মধ্যে। এবার ফুটবলপ্রেমীদের সেই চর্চায় জুড়লো নতুন এক অধ্যায়। লিওনেল মেসিকে পিছনে ফেলে সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ী মরশুমের স্বীকৃতি পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফ্রান্স ফুটবল এর উদ্যোগে প্রথমবার ‘ব্যালন ডি’অর অফ অল টাইম’ বা BOAT পুরস্কার প্রদান করা হলো। এই পুরস্কারের উদ্দেশ্য ছিল, ব্যালন ডি’অর জেতা ফুটবলারদের মধ্যে কোন সিজনটি সর্বকালের সেরা তা বেছে নেওয়া। এই বেছে নেওয়ার ক্ষেত্রেই সমর্থকদের ভোটে প্রথম স্থান অধিকার করে নিয়েছে রোনাল্ডোর ২০০৮ সালের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে তাঁর সেই অনবদ্য দুর্দান্ত পারফর্মেন্স।
ভোটাররা সেরা হিসেবে বেছে নিয়েছেন ২০০৮-এর ইউনাইটেডের হয়ে রোনাল্ডোর দুর্দান্ত পারফরমেন্স কেই। দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে মেসির ২০১২ সালের ঐতিহাসিক মরসুম। ২০১২ সালে বার্সেলোনার হয়ে এবং আর্জেন্টিনার জার্সিতে বছরে ৯১ টি গোল করে ফুটবলে চ্যালেঞ্জ এবং ঐতিহাসিক রেকর্ড গড়েছিলেন মেসি। ফুটবল ইতিহাসে যে রেকর্ড এখনও এক বছরের সর্বাধিক গোলের রেকর্ড হিসেবেই অক্ষত রয়েছে। কিন্তু সমর্থকদের বিচারে সেরা জায়গা হয়ে রয়ে গিয়েছে ২০০৭-০৮ এর মরশুমের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে দুরন্ত ছন্দে পর্তুগালের স্টার প্লেয়ার রোনাল্ডোর সেই পারফরম্যান্স। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ গোল করেছিলেন রোনাল্ডো। প্রিমিয়ার লিগে ৩১ টি গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। তার অনবদ্য পারফরমেন্সের উপর ভর করেই ইংল্যান্ড লীগ খেতাব জয় করেছিল ইউনাইটেড।
এই সিজনের স্বীকৃতি হিসেবে প্রথমবার ব্যালন ডি’অর জিতেছিলেন রোনাল্ডো, পরে আরও চারবার তথা ২০১৩, ২০১৪, ২০১৬ এবং ২০১৭ সালের পর আবার ২০২৬-এ এই নিয়ে পাঁচ বার ব্যালন ডি’অর জয় করলেন CR7।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, যদিও মেসির ব্যালন ডি’অর জয়ের সংখ্যা রোনাল্ডোর থেকে বেশি। এখনও পর্যন্ত আট বার এই পুরস্কার জয় করেছেন জার্সি নাম্বার 10। সুতরাং, এই পুরস্কারের মধ্যে দিয়েই দুই মহতারকা তথা রোনাল্ডো এবং মেসির সেরার সেরা বিতর্কে চূড়ান্ত শিরোপা দেওয়ার সুযোগ নেই। কারণ এখানে কোনও ফুটবলারের গোটা কেরিয়ার নয় বরং বিচার করা হয়েছে ব্যালন ডি’অর জেতা একটি নির্দিষ্ট মরশুমকে কেন্দ্র করে। সেই বিচারেই সমর্থকদের চোখে সর্বকালের সেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ২০০৮ সালের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে করা দুরন্ত পারফরম্যান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *