YUGABIKSHON NEWS BUREAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 30 October , 2026 12:21pm (IST)

কলকাতা: সামনেই আসছে ধন ত্রয়োদশী অর্থাৎ ধনতেরাস। হিন্দুশাস্ত্র মতে এই দিনটি ধন-সম্পদ-ঐশ্বর্যের দিন ! বিশ্বাস অনুযায়ী অনেকেই ধনতেরসের আবহে সোনা রুপো কেনেন। সেই সব ব্যক্তিদের জন্য সুখবর ! ২২ ক্যারেট সহ ২৪ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দর নিম্নমুখী। একইসঙ্গে উল্লেখযোগ্যভাবে কমেছে রুপোর দামও। উৎসবের মরশুমে সোনা-রুপো কেনার পরিকল্পনা যাঁরা করছেন, তাঁদের জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ খবর।এমনিতেই ধনতেরাস ও দীপাবলি উপলক্ষে ছোট- মাঝারি-বড় প্রায় সব দোকানেই বিভিন্ন ছাড়ের অফার থাকে।তার উপর যদি দুই ধাতুর দাম নিম্নমুখী থাকে তাহলে তো ক্রেতাদের সোনায় সোহাগা !সোনা-রুপো কেনার একেবারে আদর্শ সময়
স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির প্রকাশিত ৩০ অক্টোবর সকালের সূচক অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের বিক্রয়মূল্য কমে হয়েছে ১৩,৩৮০ টাকা। ২৯ অক্টোবর এই দাম ছিল ১৩,৫০৫ টাকা।২২ ক্যারেট সোনার দাম একদিনের ব্যবধানে গ্রামে ১২৫ টাকা কমেছে।অন্যদিকে, ২২ ক্যারেট সোনার ক্রয়মূল্য প্রতি গ্রামে ১২,৮১৫ টাকা। আগের দিন এই দর ছিল ১২,৯৩৪ টাকা। অর্থাৎ গ্রামে ১১৯ টাকা কমেছে।২৪ ক্যারেটের ক্ষেত্রে ফাইন গোল্ড (৯৯৫)-এর প্রতি গ্রামের দাম ১৪,০৮৩ টাকা। বৃহস্পতিবার এই দর ছিল ১৪,২১৪ টাকা। অর্থাৎ গ্রামে ১৩১ টাকা পতন হয়েছে। ১৮ ক্যারেট সোনার দামও কমেছে। বৃহস্পতিবার প্রতি গ্রামের দর ছিল ১১,০৮৫ টাকা। শুক্রবার ১০০ টাকা কমে তা কমে হয়েছে ১০,৯৮৫ টাকা।
সোনার পাশাপাশি বড়সড় পতন হয়েছে রুপোর দামেও।একদিনে কেজিতে ৮,২৮৬ টাকা কমেছে রুপোতে। ৯৯৯ বিশুদ্ধতার এক কেজি রুপোর দাম ২৯ অক্টোবর ছিল ১ লক্ষ ৯৬ হাজার ৩৮৩ টাকা। শুক্রবার সেই দাম কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৮ হাজার ৯৭ টাকা।
ধনতেরসের আগে এইভাবে যদি সোনা ও রুপোর দাম পড়তে থাকে তবে তা ক্রেতাদের বেশ কিছুটা স্বস্তি দেবে বৈকি ।