অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে এফআইআর ! কোন অভিযোগে ? এবার কি হবে ?

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এ বার কালীঘাট থানায় দায়ের হল এফআইআর। তৃণমূল সাংসদের বিরুদ্ধে মোটর ভেহিকল আইন লঙ্ঘন করার অভিযোগ তুলেছেন এক ব্যক্তি। এই অভিযোগ তুলে বুধবার কালিঘাট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পত্রে বলা হয়েছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের ব্যবহৃত গাড়িতে নিরাপত্তা রক্ষীরা যেভাবে গাড়ির দরজার বাইরে ঝুলে যান, তাতে শুধু তাঁদের জীবন নয়, রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। সুতরাং , এই ধরনের যাতায়াত দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে তোলে। ১৯৮৮ সালের মোটর ভেহিকল আইনের একাধিক নিয়ম লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ । আইনের ১২৩ এবং ১৮৪ ধারার উল্লেখ করে অভিষেকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। কালীঘাট থানায় এফআইআর এর পাশাপাশি।

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে পূর্বতন সরকারের আমলে তৈরি হওয়া সেবাশ্রয় নিয়ে একাধিক অনিয়ম, দুর্নীতির একের পর এক অভিযোগ উঠেই চলেছে। সেবাশ্রম এর নাম করে একাধিক এই দুর্নীতির অভিযোগ হালকা ভাবে নিচ্ছেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “অভিযোগ এসেছে আমি শুনেছি। জেলা পুলিশ সুপার তদন্ত করবেন। তদন্তে পুলিশকে যা সহযোগিতা করার স্বাস্থ্য দপ্তর জেলা শাসকরা করবেন।” কার্যত বলতে গেলে গত ৪ মে রাজ্যে ফল ঘোষণার পরে থেকেই বেকায়দায় তৃণমূলের সেকেন্ড হন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়ি থেকে শুরু করে একে- একে একাধিক জায়গায় দুর্নীতি এবং অনিয়মের পাহাড় সমান অভিযোগ উঠে আসছে এবং সেই কারণে ঘরে বাইরে তৃণমূল সাংসদ যে চরম অস্বস্তিতে তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *