Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 03 July , 2026 1:35 pm (IST)
যুগবীক্ষণ স্পোর্টস ডেস্ক : টান টান উত্তরজনাপূর্ণ রুদ্ধশ্বাস ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ১৬-র টিকিট পাকা করেছে পর্তুগাল। ম্যাচে গোল পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোকে বরাবর সাত নম্বর জার্সিতে দেখেই অভ্যস্ত বিশ্ব জুড়ে ফুটবল ফ্যানেরা। কিন্তু সেই সিআরসেভেনকে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের পর দেখা গেল ২১ নম্বর জার্সি পরিহিত অবস্থায়। যা নিয়ে ফুটবল মহলে ও বিশ্ব জুড়ে তাঁর কোটি কোটি ভক্তদের মনে কৌতুহল জাগে কেন হঠাৎ ২১ নম্বর জার্সি পরে আবেগপ্রবণ হলেন পর্তুগীজ মহাতারকা।কিন্তু ম্যাচ শেষে পর্তুগালের এই মহারাতকা কেন ২১ নম্বর জার্সি পরলেন ?

টোরন্টোর মাঠে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে এক রোমাঞ্চকর ও ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে পর্তুগাল। পিছিয়ে পড়েও দুরন্তভাবে ম্যাচ জিতে শেষ ১৬-র টিকিট পাকা করেছে। পেনাল্টিতে গোল পেয়েছেন রোনাল্ডোও। তবে এই স্মরণীয় জয়ের পর আনন্দের বদলে পুরো পর্তুগাল শিবিরে দেখা গেল এক আবেগঘন পরিবেশ। ম্যাচ শেষ হতেই অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তাঁর পুরো দল মাঠের মাঝখানে আবেগাচ্ছন্ন হয়ে পড়েন।
ঘটনা হল আগামী শুক্রবারই পশ্চিম স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ডিয়োগো জোটা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভার মৃত্যুর এক বছর পূর্ণ হতে চলেছে।তাই ম্যাচের বাঁশি বাজার পরপরই রোনাল্ডো তাঁর প্রয়াত সতীর্থ ডিয়োগো জোটার ২১ নম্বর জার্সিটি গায়ে জড়িয়ে নেন।রোনাল্ডো জল ভরা চোখে আকাশের দিকে ইশারা করে এই জয় জোটাকে উৎসর্গ করেন। দেশের হয়ে ৪৯ ম্যাচে ১৪ গোল করা প্রিয় সতীর্থ জোটাকে এভাবেই স্মরণ করল তাঁর দল।বিশ্বব্যাপী আপামর ফুটবলপ্রেমীরা শাখাহী থাকলো রি আবেগঘন দৃশ্যের !