বাংলায় প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভায় তিনটি ‘ক্যাটাগরি’তে ৩৫ নতুন মন্ত্রী : কারা কোন দায়িত্বে?এক ঝলকে দেখে নিন !

সোশ্যাল মিডিয়ায় তিনি আগেই জানিয়েছিলেন ! গতকাল নিজের পোস্টে তিনি লিখেছিলেন, রাজ্যের উন্নয়ন এবং প্রশাসনিক গতি আরও বাড়াতে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হচ্ছে।সেই কথা রাখলেন অক্ষরে অক্ষরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!২০২৬ এ বিপ্যুল জনাদেশে বাংলায় প্রথমবারের জন্য সরকারে এসে প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হল সোমবার।

আজ, সোমবার সকাল ১১টায় লোক ভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আরও ৩৫ জন বিধায়ক মন্ত্রিপদে শপথ নিলেন। গত ৯ মে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু, তাঁর সঙ্গেই পাঁচ জন মন্ত্রীও শপথ নেন। এ বার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হল। এদিন রাজভবনে শপথ নিলেন মোট ৩৫ জন বিধায়ক। এদের মধ্যে রয়েছেন তাপস রায় (মানিকতলা),শারদ্বত মুখোপাধ্যায় (রাজারহাট-নিউটাউন), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), সজল ঘোষ (বরানগর), শঙ্কর ঘোষ (শিলিগুড়ি), অর্জুন সিং (নোয়াপাড়া), অশোক দিন্দা (ময়না), ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম)।

লোকভবনে আজ, মোট তিনটি পর্যায়ে হয় আজ ৩০ মিনিটের শপথগ্রহণের অনুষ্ঠান। প্রথমে ১৩ জন পূর্ণ মন্ত্রীর শপথগ্রহণ হয়। তারপর প্রতিমন্ত্রী ও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ নিলেন ১৩ জন পূর্ণমন্ত্রী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ৩ জন। প্রতিমন্ত্রী পদে শপথ ১৯ জনের।

প্রসঙ্গত ,মন্ত্রিসভা গঠনের ঠিক আগের দিন কলকাতার আনন্দপুরে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বিজেপির এক শীর্ষ নেতার আবাসনে হওয়া সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ ও সুনীল বনসল। এছাড়াও বৈঠকে যোগ দেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।সূত্রের খবর, সম্ভাব্য মন্ত্রীদের নাম, দফতর বণ্টন এবং রাজনৈতিক ভারসাম্য নিয়েই মূলত আলোচনা হয়েছে ওই বৈঠকে।

সোমবার শপথগ্রহণ অনুষ্ঠানে ২৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়। ক্রীড়াজগৎ, বিনোদন জগতের বিশিষ্ট ২৫০ জন ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয় শপথগ্রহণ অনুষ্ঠানে।উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, রাহুল সিন্হারাও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *