YUGABIKSHON NEWS BUTEAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 26 July , 2026 , 9:05 pm (IST)
কলকাতা :বর্তমানে হাইটেক যুগে সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যস্ততা ! দৈনন্দিন জীবনে বদলাচ্ছে মানুষের কাজের পরিধি ,ধরণ এমনকি সময়ও !ফলে স্বাভাবিকভাবেই অধিকাংশ মানুষেরই বাড়ি ফিরতে রাত হচ্ছে।একাংশের আবার রাতে বের হতে হচ্ছে কর্মসূত্রে। তাই রাতের যাত্রী বাড়ছে ক্রমশ। রাতের শেষ ট্রেনের ভিড়ই বলে দেয়,বর্তমানে কর্মজীবী মানুষের কাজের সময় কীভাবে বাড়ছে।

সেই কথা মাথায় রেখেই বিরাট ঘোষণা মেট্রোর ! বড় পরিবর্তন ট্রেনের সময়সূচিতে ! সোমবার অর্থাৎ ২৭ জুলাই থেকেই বদলে যাচ্ছে সেই সূচি। শুধু শেষ মেট্রো নয়, বদলাচ্ছে সকালের প্রথম মেট্রোর সময়ও। ব্লু ও গ্রিন এই দুই লাইনের জন্যই এই বিশেষ ঘোষণা করা হয়েছে।
বর্তমানে ব্লু লাইনে দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ার সময় রাত ৯টা ৪৪ মিনিট। তা বাড়িয়ে করা হচ্ছে রাত সাড়ে ১০টা। সকালে ওই দুই স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়ে সকাল ৬টা ৫০ মিনিটে। সেটা বদলে হচ্ছে ৬টা।
এক ঝলকে দেখে নেওয়া যাক সোমবার থেকে ব্লু ও গ্রিন লাইনে মেট্রোর পরিবর্তিত সময়সূচি :
ব্লু লাইন (প্রথম মেট্রো)
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম- সকাল ৬টা
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর- সকাল ৬টা
মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর- সকাল ৬টা ১৫ মিনিট
মহানায়ক উত্তম কুমার থেকে দমদম- সকাল ৬টা ১৫ মিনিট
দমদম থেকে মহানায়ক উত্তম কুমার- সকাল ৬টা ১৫ মিনিট
দমদম থেকে শহিদ ক্ষুদিরাম- সকাল ৬টা ১৫ মিনিট
ব্লু লাইন (শেষ মেট্রো)
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম- রাত ১০টা ৩মিনিট
দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার- রাত ১০টা ১৮ মিনিট
দমদম থেকে শহিদ ক্ষুদিরাম- রাত ১০টা ১৫ মিনিট
দমদম থেকে মহানায়ক উত্তম কুমার- রাত ১০টা ৩০ মিনিট
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর- রাত ১০টা ১৫ মিনিট
শহিদ ক্ষুদিরাম থেকে দমদম- রাত ১০টা ৩০ মিনিট
দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার- রাত ১০টা ২৮ মিনিট
মহানায়ক উত্তম কুমার থেকে দমদম- রাত ১০টা ৪৩ মিনিট
গ্রিন লাইন (প্রথম মেট্রো)
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫- সকাল ৬টা
সল্টলেক সেক্টর ৫ থেকে হাওড়া ময়দান- সকাল ৬টা ৯ মিনিট
সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান- সকাল ৬টা ১৫ মিনিট
গ্রিন লাইন (শেষ মেট্রো)
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫- রাত ১০টা ৩০ মিনিট
সল্টলেক সেক্টর ৫ থেকে হাওড়া ময়দান- রাত ১০টা ৩০ মিনিট
সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান- রাত ১০টা ৩৬ মিনিট
রবিবারের সময় (প্রথম মেট্রো)
দক্ষিণেশ্বর-শহীদ ক্ষুদিরাম- সকাল ৯টা
মহানায়ক উত্তম কুমার-দক্ষিণেশ্বর- সকাল ৯টা
শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর- সকাল ৯টা
দমদম-শহিদ ক্ষুদিরাম- সকাল ৯টা ৫ মিনিট
শেষ পরিষেবা
দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম- রাত ১০টা ৩ মিনিট
দক্ষিণেশ্বর-মহানায়ক উত্তম কুমার- রাত ১০টা ১৮মিনিট
শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর- রাত ১০টা ১৫ মিনিট
শহিদ ক্ষুদিরাম-দমদম- রাত ১০টা ৩০ মিনিট