এবার এক ফোনেই ঠান্ডা নয় ডান্ডা ! কড়া দাওয়াই কাটমানি থেকে সিন্ডিকেটে ! চার নম্বরে ফোন করে সরাসরি আপনার অভিযোগ জানান রাজ্য প্রশাসনকে

Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Latest Update :29 July,2026 12:35 pm (IST)

কলকাতা : রাজ্যে ২০১১ সালে পালাবদলের পর তৃণমূল জামানায় কাটমানি, দুর্নীতি ,চুরি এই শব্দগুলো প্রশাসন ও পার্টির সমার্থক ছিল।বাংলার জনগণ শিক্ষা ,স্বাস্থ্য থেকে শুরু করে চাকরি ,সংস্কৃতি ,ক্রীড়া ইত্যাদি প্রায় প্রতিটি ক্ষেত্রে এই শব্দগুলো শুনতে শুনতে প্রায় অভ্যস্ত হয়ে গিয়েছিল।।২০২৬ এ রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার ক্ষমতায় আসতেই দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দেয়। দুর্নীতিতে যুক্ত থাকলে কোনওভাবেই রেয়াত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দুর সরকার দৃষ্টান্তমূলক ও নজিরবিহীন সিদ্ধান্ত নিল।

কাটমানি, দুর্নীতি নিয়ে সাধারণ মানুষ যাতে অভিযোগ জানাতে পারেন, সেজন্য টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য। মঙ্গলবার এর আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। অভিযোগ জানানোর জন্য চারটি টোল ফ্রি নম্বর জানানো হল।এদিন ভবানীভবনে ওই হেল্পলাইন নম্বরগুলির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।প্রশাসনের স্পষ্ট বার্তা, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে অভিযোগ পেলেই দ্রুত পদক্ষেপ করা হবে।

টোল ফ্রি নম্বর চালু নিয়ে মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল বলেন, “রাজ্যের যেকোনও প্রান্ত থেকে অভিযোগ জানানো যাবে। ২৪ ঘণ্টা চালু থাকবে এই কন্ট্রোল রুম। প্রত্যেকটি কল রেকর্ড করা হবে। প্রত্যেকটি অভিযোগের নিষ্পত্তি করার জন্য নির্দিষ্ট সময়সীমা থাকবে। অভিযোগের ভিত্তিতে কী কী পদক্ষেপ করা হয়েছে, তা রিভিউ রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা করা হবে। SOP তৈরি করা হয়েছে। রাজ্যে দুর্নীতির যে ক্যানসার ছড়িয়ে পড়েছিল, তার সমাধানের জন্য এই পদক্ষেপ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *