YUGABIKSHON NEWS BUTEAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 29 July, 2026 2:35 pm (IST)

কলকাতা :রাজ্য জুড়ে এখন ভরা বর্ষার মরসুম।বর্ষা কেটে গেলেই বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজার ঘন্টা বেজে যাবে বৈকি !যদিও ইতিমধ্যেই আকাশে বাতাসে ভেসে বেড়াতে শুরু করেছে পুজোর গন্ধ যেন ! বর্ষার সময় গোটা রাজ্যেই,শহর থেকে গ্রাম ,অধিকাংশ রাস্তাঘাটের অবস্থা ভয়ানক বেহাল হয়ে যায়।বর্ষার এই আবহেই রাজ্য জুড়ে বেহাল রাস্তা সংস্করণে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গুরুত্বপূর্ণ সংস্কারকে কেন্দ্র করে প্রশাসনের শীর্ষস্তরে কড়া নির্দেশ শুভেন্দুর। মঙ্গলবার নবান্নের সভাঘরে বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এবছর দুর্গা পূজা শুরু ১৪ অক্টোবরে (চতুর্থী) ।অর্থাৎ বাংলা ও বাঙালীর শ্রেষ্ঠ উৎসবকে সামনে রেখেই আগামী ১০ অক্টোবর মহালয়ার মধ্যেই রাজ্যবাসীকে সুন্দরভাবে পুজো উপভোগের জন্য ঝকঝকে রাস্তা উপহার দিতে চাইছেন ! এই সময়ের মধ্যেই রাজ্যের সমস্ত ক্ষতিগ্রস্ত ও যাতায়াতের অযোগ্য রাস্তাগুলির সংস্কারের কাজ শেষ করতে হবে বলে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর।
এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাস্তার বেহাল দশার কারণে সাধারণ মানুষের ভোগান্তি মেনে নেওয়া হবে না। তাই কলকাতা সহ সমস্ত জেলা মহকুমা ও গ্রামীণ এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তা গুলির দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট দপ্তর গুলিকে সমন্বিত ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করতে প্রতিটি দপ্তরকে পরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়নের ওপরও জোর দেওয়া হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ৫০০ কোটি টাকা পূর্ত দফতরকে দেওয়া হয়েছে সরকার তরফে।
বহুদিন ধরেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল এবং গ্রামীণ অঞ্চলেও রাস্তার বেহাল দশা অধিক পরিমাণে চোখে পড়ছে। এবার এই বেহাল দশা দূর করতে তৎপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাস্তা সংস্কারের দায়িত্বে থাকা পূর্ত দপ্তর ও নগরোন্নয়ন দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরকে বিশেষভাবে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্ষা-পরবর্তী সময়ে জাতীয় সড়ক, রাজ্য সড়ক, জেলা ও গ্রামীণ সড়ক গুলির মেরামতির কাজ দ্রুত সম্পন্ন করতে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথা বৈঠকে জানানো হয়েছে। বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে কাজের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করার নির্দেশও দেওয়া হয়েছে বলে বিশেষ সূত্রে খবর ।
✔️বিশেষ খবর,,,, বিস্তারিত 🔻 দেখুন এক ক্লিকেই ,,,,