YUGABIKSHON NEWS BUREAU REPORT : যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 26 October, , 2026 2:30 pm (IST)

ভুবনেশ্বর :আবহবিদরা আগামী ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশের উপকূলে সম্ভাব্য ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা করছেন ।ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ওড়িশা কোনও নতুন বা চমকে দেওয়া ব্যাপার নয় ।ওড়িশাতে প্রায় প্রতিবছরই কোনও না কোনও সাইক্লোন এসে তছনছ করে দেয় !আগামী ২৪ ঘন্টায় শিয়রে আরও একটা ঘূর্ণিঝড়। চোখ রাঙাচ্ছে অর্ণব। বঙ্গোপসাগরেতৈরি হওয়া গভীর নিম্নচাপ এখন শুধুসাইক্লোনে পরিণত হওয়া সময়ের অপেক্ষা। এই ঘূর্ণিঝড় তৈরি হলে তা ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এই আশংকায় রেড এলার্ট জারি করেছে ওড়িশা সরকার।
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সাইক্লোনের জেরে উপকূল জুড়ে ভারী বৃষ্টি ও প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পরই দুর্যোগ মোকাবিলায় কোমর বেঁধে নেমে পড়েছে ওড়িশা প্রশাসন। ওড়িশার দক্ষিণাঞ্চল ও উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। জেলায় জেলায় বন্ধ রাখা হয়েছে স্কুল। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রও গুলিও প্রস্তুত রাখা হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া আবহাওয়া ব্যবস্থাটি ২৬ অক্টোবর সকালের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর সেটি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, ২৮ অক্টোবর ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল হওয়ায় সম্ভাবনা রয়েছে।

এদিকে ‘অর্ণব’ এর প্রভাবে মঙ্গলবার থেকে এরাজ্যে বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য অভিমুখ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল। যার ফলে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বাড়তে পারে দুর্যোগ।
এই প্রতিবেদনের আগে পাওয়া শেষ খবর অনুসারে, ক্রমশ শক্তি বাড়াচ্ছে ‘অর্ণব’। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল পূর্ব-মধ্য ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর। আবহাওয়া দফতর সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও বাপাটলার মধ্যে ল্যান্ডফল হতে পারে ঘূর্ণিঝড়টির। সেই সময় দমকা হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার। আগামীকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হতে পারে ধাপে ধাপে বৃষ্টি।বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বুধবার ।